সাপাহার সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১২:৫১
নওগাঁর সাপাহার সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ সাতজনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা চালিয়েও সফল হতে পারেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থানের কারণে দীর্ঘ সময়ের চেষ্টার পর তাদের ভারতে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার ভোর ৪টার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪/এমপি সীমান্ত পিলারের উত্তর পাতাড়ি এলাকা দিয়ে সাতজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বিজিবির টহল জোরদার করা হয় এবং সদস্যরা কড়া অবস্থান নেন।
স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, পুশইনের খবর পাওয়ার পর গ্রামের মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিজিবির সঙ্গে পাহারায় অংশ নেন। বিজিবির সদস্যরা দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করায় কাউকেই বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।
বিজিবি অধিনায়ক জানান, রাত ১টার দিকে বিএসএফ সীমান্তের লাইট বন্ধ করে দেয়। এরপর রাতের আঁধারে পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ায় ওই সাতজনকে ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভোর হওয়ার পর সীমান্ত এলাকায় আর কাউকে দেখা যায়নি।
তিনি আরও বলেন, সীমান্তের ওই এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা
- • বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
