মেটার বিরুদ্ধে মার্ক জুকারবার্গের মামলা!
প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৭:১১
শুধু নামের মিল থাকার কারণে বারবার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ার অভিযোগে মেটা ও এর সিইও মার্ক জুকারবার্গের বিরুদ্ধে মামলা করেছেন—যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপলিসের আইনজীবী মার্ক স্টিফেন জুকারবার্গ।
গত আট বছরে অন্তত পাঁচবার তার ফেসবুক অ্যাকাউন্ট ‘প্রতারণামূলক পরিচয়’ বলে বন্ধ করা হয়, যদিও তার কোনও ভুয়া প্রোফাইল নেই। এতে প্রায় ১১ হাজার মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
সম্প্রতি ইন্ডিয়ানাপলিসের ম্যারিয়ন সুপিরিয়র কোর্টে দায়ের করা মামলায় তিনি মেটার বিরুদ্ধে অবহেলা ও চুক্তিভঙ্গের অভিযোগ এনেছেন।
আইনজীবী জুকারবার্গ বলেন, “শুধু নামের মিল থাকার কারণেই আমাকে বারবার পরিচয় প্রমাণ করতে হয়। এতে আমার ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে।”
ঘটনা শুধু ভার্চুয়াল জগতে সীমাবদ্ধ নয়—নামের কারণে তাকে বিমানবন্দর, অনুষ্ঠানসহ নানা জায়গায় বিব্রতকর পরিস্থিতিতেও পড়তে হয়েছে।
এদিকে, মেটা এক বিবৃতিতে স্বীকার করেছে যে প্রযুক্তিগত ত্রুটির কারণে ভুলবশত তার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছিল, যা পুনরায় চালু করা হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, “আমরা জানি বিশ্বে একাধিক মার্ক জুকারবার্গ আছেন। ভবিষ্যতে এমন বিভ্রান্তি এড়াতে আমরা কাজ করছি।”
এই মামলার মাধ্যমে মেটার স্বয়ংক্রিয় পরিচয় যাচাই প্রক্রিয়া ও তার সীমাবদ্ধতা নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।
আরও পড়ুন
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা
- • বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
