২৬ জুলাই ২০২৬, রবিবার, ০৪:০৭

শিরোনাম
শাহজালালে ফের আগুনের গুজব, মিলল অন্য চিত্র শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ৩০ জুলাই শুরু হজ-উমরা ফেয়ার, মেলায় থাকছে ১৫৪ স্টল 'আওয়ামী লীগ পুনর্বাসন করলে বিএনপিকে আবারও ১৭ বছরের রোজা রাখতে হবে' রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও আগের বাসভবনেই থাকছেন হাফিজ উদ্দিন আহমদ মালদ্বীপ সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪০, হাসপাতালে ভর্তি ৪৩৯

পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ

পদত্যাগের পরই রাষ্ট্রপতিকে গ্রেফতার দাবি জানান নাহিদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬, ২৩:১১

পদত্যাগের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 

একই সঙ্গে পদত্যাগের পর একজন সৎ, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ ব্যক্তিকে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুরে পদযাত্রা শেষে ফৌজাদারী মোড়ে  আয়োজিত এক সমাবেশে এসব কথা তুলে ধরেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পরোক্ষভাবে ছাত্র-জনতার ওপর নির্বিচার হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছেন। তাই শুধু পদত্যাগ নয়, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিচারের আওতায় আনতে হবে।

নাহিদ আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন করতে হলে গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত প্রত্যেকের জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে নয়। বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে হবে।

সভায় এনসিপির উত্তরাঞ্চলীয় মূখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন,  গণভোট অসাংবিধানিক বা অবৈধ হলে বিএনপি সরকার অবৈধ সরকার হবে।

এসময় সভায় বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, কেন্দ্রীয় জাতীয় যুবশক্তির সহসভাপতি হিফজুর রহমান বকুল, এনসিপির জেলা সদস্য সচিব ডা. মোশাররফ হোসেন।

প্রতিফলন/টিএস 

আরও পড়ুন