যুক্তরাষ্ট্রে নিজের ক্রিকেট স্টেডিয়াম উদ্বোধন করলেন শাহরুখ খান
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২ জুলাই, ২০২৬, ১৬:২২
বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান অভিনয়ের পাশাপাশি ক্রিকেটে নিজের বিনিয়োগ আরও সম্প্রসারণ করেছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় উদ্বোধন করেছেন নিজের দলের নতুন ক্রিকেট স্টেডিয়াম, যা বৈশ্বিক ক্রিকেট অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।
‘নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ড’ নামের স্টেডিয়ামটি ক্যালিফোর্নিয়ার পোমোনা শহরের ফেয়ারপ্লেক্স কমপ্লেক্সে অবস্থিত। এটি শাহরুখ খানের মালিকানাধীন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্স দলের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হবে।
গত ১ জুলাই এক ভিডিও বার্তায় স্টেডিয়ামটির উদ্বোধনের ঘোষণা দেন শাহরুখ খান। তিনি বলেন, “এর শুরুটা হয়েছিল একটি স্বপ্ন দিয়ে। আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। আমাদের নাইট রাইডার্স ক্রিকেট গ্রাউন্ডে সবাইকে স্বাগত। এটি শুধু খেলার মাঠ নয়, পরিবার ও বিনোদনেরও একটি জায়গা।”
বর্তমানে শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপের দল রয়েছে ভারতের আইপিএলের কলকাতা নাইট রাইডার্স, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, উইমেন্স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি২০) এবং মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এ।
জানা গেছে, নতুন স্টেডিয়ামটির পরিচালনার দায়িত্বে থাকবে নাইট রাইডার্স গ্রুপ। তবে জমি ও অবকাঠামোর মালিকানা রয়েছে ফেয়ারপ্লেক্স কর্তৃপক্ষের কাছে। দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় স্টেডিয়ামটি পরিচালিত হবে। শাহরুখ খানের পাশাপাশি নাইট রাইডার্স গ্রুপের অংশীদার হিসেবে রয়েছেন অভিনেত্রী জুহি চাওলা ও শিল্পপতি জয় মেহতা।
এদিকে, ক্রিকেটের পাশাপাশি চলচ্চিত্র নিয়েও ব্যস্ত সময় পার করছেন শাহরুখ খান। পরিচালক সিদ্ধার্থ আনন্দের নতুন সিনেমা ‘কিং’-এর কাজ করছেন তিনি। সিনেমাটি আগামী ২৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে।
আরও পড়ুন
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা
- • বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
