ঢাবিতে গোলাম রাব্বানীর ভর্তি বাতিল, জিএস পদেরও বৈধতা নেই
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৫২
ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল প্রোগ্রামে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই ভর্তি হওয়ায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ভর্তি সাময়িকভাবে বাতিল করা হয়েছে। এতে ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তার প্রার্থিতাও বৈধ ছিল না বলে উল্লেখ করেছে তদন্ত কমিটি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ। বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য একাডেমিক কাউন্সিলে পাঠানো হয়েছে।
তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, গোলাম রাব্বানী, মেহজাবিন হক ও ফাহমিদা তাসনিম অনির এমফিল ভর্তিতে জালিয়াতি হয়েছে এবং তারা বৈধ শিক্ষার্থী ছিলেন না। এ অবস্থায় গোলাম রাব্বানীর জিএস পদে নির্বাচন ও নির্বাচিত হওয়াকে অবৈধ ঘোষণা করার সুপারিশ করা হয়।
তদন্তে আরও উঠে এসেছে যে, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ব্যালট ছিনতাই, ভুয়া ভোট, ভোটারদের বাধা দেওয়া, জালিয়াতিসহ নানা অনিয়ম ঘটেছিল বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে।
অভিযোগকারী রাশেদ খান বলেন, "দীর্ঘ সময় পর হলেও ন্যায়বিচার পেতে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রমাণ পেয়েছে গোলাম রাব্বানীর জিএস হওয়া অবৈধ ছিল।"
সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী, অভিযুক্তদের এমফিল ভর্তি বাতিলের প্রস্তাব একাডেমিক কাউন্সিলে পাঠানো হয়েছে এবং আইন উপদেষ্টার সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন
- • গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা
- • এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি
- • ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, এক নম্বর স্থান হারাল আর্জেন্টিনা
- • কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির
- • কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
- • মামলাজট কমাতে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু
- • প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল ভারত, কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি
- • রাজধানীতে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
