২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:২৪

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

আবারও বাড়লো স্বর্ণের দাম

আবারও বাড়লো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৬:৩৪

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বেড়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা।

২১ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৪৩ হাজার ৮২৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ১৯ হাজার ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮১১ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা।

এর আগে, সবশেষ ৩০ আগস্ট স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। যা ৩১ আগস্ট থেকে কার্যকর হয়। সেই দাম অনুযায়ী আজ সোনা বেচাকেনা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও ৩০ আগস্ট রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৬৬ হাজার ৩৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৪২ হাজার ৬২৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ১৮ হাজার ২৮ টাকা।

আরও পড়ুন