আগস্টে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ডলার
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১৪:০৭
সদ্য বিদায়ী আগস্ট মাসে দেশে ২৪২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে যার পরিমাণ প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা। গড়ে প্রতিদিন দেশে এসেছে ৭ কোটি ৮১ লাখ ডলার রেমিট্যান্স।
সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগের বছর, ২০২৪ সালের আগস্টে রেমিট্যান্স এসেছিল ২২২ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরে প্রবাহ বেড়েছে ৮ দশমিক ৯০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, আগস্টের ৩০ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ২২২ কোটি ৯০ লাখ ডলার, আর ৩১ আগস্ট এসেছে ১৯ কোটি ৩০ লাখ ডলার।
এর আগে জুলাই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪৮ কোটি ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩০ হাজার ২৩০ কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) মোট ৪৯০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত বছর একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৪১৪ কোটি ডলার।
আরও পড়ুন
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা
- • বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু
- • রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার
- • রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই ২ বিলিয়ন আসলো ডলার
- • সব মামলায় জামিন, মুক্তিতে বাধা নেই আফ্রিদির
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
