সরকারি চাকরিজীবীদের টানা ১২ দিন ছুটির বিবরণী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৫ মার্চ, ২০২৬, ১০:২২
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের আগে একদিন অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা করছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী, আগামী ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হতে পারে।
বিষয়টি বৃহস্পতিবার (০৫ মার্চ) এর মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রস্তাবটি অনুমোদিত হলে সরকারি চাকরিজীবীরা ১৬ মার্চ অফিস করার পর থেকেই কার্যত ঈদের ছুটিতে চলে যেতে পারবেন।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতর উপলক্ষে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর ঠিক আগের দিন ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদর উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। ফলে মাঝখানের দিন ১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ৭ দিনের ছুটি পাওয়া যাবে।
ছুটির সম্ভাবনা এখানেই শেষ নয়। ঈদের ছুটির পর ২৪ ও ২৫ মার্চ (মঙ্গলবার ও বুধবার) অফিস খোলা থাকলেও ২৬ মার্চ (বৃহস্পতিবার) মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। এরপর ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।
এ অবস্থায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি মাঝখানের দুই দিন—২৪ ও ২৫ মার্চ—ছুটি নিতে পারেন অথবা সরকার যদি এই দিন দুটিকেও সাধারণ ছুটি ঘোষণা করে, তাহলে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত টানা ১২ দিনের দীর্ঘ ছুটি উপভোগের সুযোগ তৈরি হতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ছুটি বাড়ানোর একটি প্রস্তাব তৈরি করা হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে মন্ত্রিসভার অনুমোদনের ওপর।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি দেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। সেই হিসাবে ৩০ রোজা পূর্ণ হওয়া এবং চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন
- • মার্কিন ভিসায় নতুন নিয়ম, জানাতে হবে ৫ বছরের সামাজিক যোগাযোগ তথ্য
- • কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি উড়িয়ে দিয়ে, ইরানের কঠিন জবাব
- • হামের উপসর্গে আরও একজনের মৃত্যু
- • ছাত্রশিবিরের কেন্দ্রীয় পদ থেকে বিদায় সাদিক কায়েমের, সক্রিয় রাজনীতিতে আসার প্রস্তুতি
- • মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আবারও বাড়লো ডলারের দাম
- • চট্টগ্রামে বন্যায় ১ লাখের বেশি গবাদিপশু ও হাঁস-মুরগির মৃত্যু
- • কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোক বইয়ে সই করলেন মির্জা ফখরুল
- • আত্মসমর্পণ করলেও শেখ হাসিনার গন্তব্য কারাগার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • ইরানের ‘হত্যার তালিকায়’ আমার নাম এক নম্বরে: ট্রাম্প
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
- • আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই
- • নিজভূমে চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি
- • বগুড়ায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে
