১৯ জুলাই ২০২৬, রবিবার, ২০:৩৪

শিরোনাম
'জুলাই চেতনা' বিক্রি করে রাজনীতি বেশিদিন টিকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শাহজালাল বিমানবন্দরে ফলের ক্যারেটে লুকানো ১৬ কেজি স্বর্ণ জব্দ সবুজ গণপরিবহনে বড় উদ্যোগ, ইলেকট্রিক বাসের জন্য ৪০০ কোটি টাকা চাইল বিআরটিসি জুলাই সনদ বাস্তবায়নের বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে সিলেটে খনন হচ্ছে নতুন ৩ কূপ দুই দিনের সফরে ঢাকায় আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া ‘টাইগার লাইটনিং ২০২৬’ শুরু আজ

৩ উপদেষ্টা নিয়োগ দিয়েছেন বিসিবি সভাপতি

৩ উপদেষ্টা নিয়োগ দিয়েছেন বিসিবি সভাপতি

প্রকাশিত: ২০ জুন, ২০২৫, ০২:৪৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্টস এডভাইজার কমিটিতে তিনজনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল । বৃহস্পতিবার (১৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

বৃহস্পতিবার (১৯ জুন) বিসিবির বৈঠক ছিল। সেখানে সাখাওয়াত হোসেন, সৈয়দ আবিদ হোসেন সামি এবং ব্যারিস্টার শাইখ মাহাদীকে এডভারজার কমিটিতে মনোনীত করেন বিসিবি সভাপতি।

পর্যটন খাত বিশেষজ্ঞ সাখাওয়াত হোসেনকে ক্রিকেট পর্যটন উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি দীর্ঘদিন দেশের পর্যটন উন্নয়ন নিয়ে কাজ করছেন। এই অঙ্গনে কাজ করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারও পেয়েছেন তিনি।

ক্রিকেট উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে আবিদ হোসেন সামিকে। তিনি একজন ক্রীড়া সাংবাদিক এবং ক্রিকেট বিশ্লেষক হিসেবে কাজ করছেন। ঘরোয়া ক্রিকেটে ম্যাচও খেলেছেন। স্থানীয় পর্যায়ে কোচিংয়েও দেখা গেছে তাকে।

প্রেসিডেন্টস কমিটির আইন উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার শাইখ মাহাদীকে।

আরও পড়ুন