আগামী মাসে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ১১:১০
আগামী মাসে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে একটি টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট ।
সফরের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ২৮ জুন। ম্যাচটি অনুষ্ঠিত হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে। এরপর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের ম্যাচগুলো মাঠে গড়াবে ৬, ৯ ও ১১ জুলাই।
ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বুলাওয়েতে যাবে দুই দল। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো হবে ১৫, ১৭ ও ১৯ জুলাই।
সবশেষ ২০২২ সালের জুলাই-আগস্টে জিম্বাবুয়ে সফর করেছিল বাংলাদেশ। সেবার তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই সিরিজেই ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা। এবার সেই হতাশা কাটিয়ে ভালো ফলের লক্ষ্য নিয়েই মাঠে নামবে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজদের দল।
প্রায় চার বছর পর বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেডসির ব্যবস্থাপনা পরিচালক গিভমোর ম্যাকোনি।
তিনি বলেন, বাংলাদেশের সফরটি জিম্বাবুয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব ফরম্যাট মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর সিরিজ হবে বলে আশাবাদী তিনি। পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ভালো পারফরম্যান্সের পর দেশের মাঠে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরায় দারুণ উচ্ছ্বসিত জিম্বাবুয়ে ক্রিকেট।
আরও পড়ুন
- • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান
- • রামিসা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ, আজ চূড়ান্ত শুনানি
- • ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে চাপে ফেলল মার্কিন প্রতিনিধি পরিষদ
- • দিল্লির ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ২১, আহত পাঁচ বাংলাদেশি
- • জামিন বহাল থাকায় মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
- • চুক্তি হলেই খুলে যাবে হরমুজ প্রণালি: ট্রাম্প
- • ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০ এশিয়া’ তালিকায় জায়গা পেলেন হানিয়া আমির
- • ধর্মেন্দ্রর বায়োপিকে কে? জবাব দিলেন ববি
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • কোকোর কবর জিয়ারত করলেন তারেক রহমান
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • লেবাননে ইসরায়েলি বিমান হামলার জবাবে হিজবুল্লাহর দফায় দফায় পাল্টা হামলা
- • দেশে বিদ্যুতের ঘাটতি নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
