০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ০৯:৪৮

শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিপেইড মিটারে স্বস্তি, বাতিল মাসিক চার্জ

সরাসরি চুক্তিতে লঙ্কান প্রিমিয়ার লিগের জাফনা কিংসে সাকিব

সরাসরি চুক্তিতে লঙ্কান প্রিমিয়ার লিগের জাফনা কিংসে সাকিব

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ১০:১৬

বয়স ৩৯ ছুঁইছুঁই। তবু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে চাহিদা কমেনি সাকিব আল হাসানের। বাংলাদেশি এই অলরাউন্ডারকে এবার সরাসরি চুক্তিতে দলে নিয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) ফ্র্যাঞ্চাইজি জাফনা কিংস।

শুক্রবার নিজেদের ফেসবুক পেজে সাকিবকে দলে ভেড়ানোর ঘোষণা দেয় এলপিএল কর্তৃপক্ষ। পোস্টে সাকিবকে ‘গ্লোবাল টি-টোয়েন্টি মায়েস্ত্রো’ আখ্যা দিয়ে লেখা হয়, ‘দলের যখন স্থায়িত্ব প্রয়োজন, তখন আসে রান। খেলার যখন ব্রেকথ্রু দরকার, তখন আসে উইকেট। চাপের মুহূর্তে থাকে অসাধারণ আত্মসংযম।’

এলপিএলের পোস্টে আরও বলা হয়, টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ও পরিপূর্ণ অলরাউন্ডারকে দলে নিয়ে নিজেদের শক্তি আরও বাড়িয়েছে জাফনা কিংস।

এর আগে ২০২৩ সালে এলপিএলে খেলেছিলেন সাকিব। সে সময় গল টাইটান্সের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা কমলেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে এখনো সমানভাবে সমাদৃত সাকিব। অভিজ্ঞতা ও অলরাউন্ড নৈপুণ্যের কারণে টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো বড় সম্পদ হিসেবে বিবেচনা করা হয় তাঁকে।

আরও পড়ুন