সৌদির সঙ্গে মিল রেখে ধামরাইয়ে ঈদুল আজহা পালন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ মে, ২০২৬, ১৯:৪৩
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঢাকার ধামরাইয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন স্থানীয় মুসল্লিরা।
বুধবার (২৭ মে) সকাল ৭টায় ধামরাই সদর ইউনিয়নের শরীফভাগ এলাকায় নারী-পুরুষসহ প্রায় ৫০ জন মুসল্লি একসঙ্গে ঈদের জামাতে অংশ নেন।
ঈদের নামাজে ইমামতি করেন মাওলানা আব্দুল গফুর সিরাজী। জামাতে ১২ তাকবিরের মাধ্যমে নামাজ আদায় করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।
আয়োজক কমিটির সদস্যরা জানান, আগে শরীফভাগ এলাকার মুসল্লিরা ঢাকার পূর্বাচলে গিয়ে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করতেন। তবে গত পাঁচ বছর ধরে নিজ এলাকাতেই ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাত আয়োজন করা হচ্ছে।
তারা আরও জানান, শুরুর দিকে এ আয়োজন ঘিরে কিছু বাধার মুখে পড়তে হলেও বর্তমানে আর তেমন সমস্যা হচ্ছে না।
ইমাম মাওলানা আব্দুল গফুর সিরাজী বলেন, তিনি দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের জামাত পরিচালনা করে আসছেন। সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় তিনি এ ধরনের জামাতে ইমামতি করেছেন। এবার ধামরাইয়ের শরীফভাগ এলাকা থেকেও তাকে দাওয়াত দেওয়া হয়।
তিনি বলেন, “আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই ঈদের সালাত আদায় করি। আল্লাহর বিধান মেনেই আমরা ইবাদত পালন করছি।”
নামাজে অংশ নেওয়া ষাটোর্ধ্ব মুসল্লি আব্দুল আজিজ বলেন, চাঁদের হিসাব অনুযায়ী ইবাদত-বন্দেগি নির্ধারিত হয়। বিশ্বের বিভিন্ন দেশে সময়ের পার্থক্য থাকলেও ধর্মীয় বিধান চাঁদের ওপর নির্ভর করেই পালন করা হয়।
আরও পড়ুন
- • সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা
- • মায়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন বুয়েট অধ্যাপক ছেলে
- • অতিরিক্ত লিচু খেলে শিশুদের যেসব ঝুঁকি হতে পারে
- • জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা
- • দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিসের
- • ওমান উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজে হামলার দাবি ইরানের
- • পশ্চিমবঙ্গে চরম সংকটে তৃণমূল, কমিটি ভেঙে দিলেন মমতা
- • বিশ্বকাপের সবচেয়ে দামি দল ফ্রান্স, শীর্ষে ইয়ামাল
- • ফ্রিল্যান্সারদের আয়ে থাকছে না সাড়ে সাত শতাংশ কর
- • ফ্লোরিডা নয়, ডোবার পাশেই মিলবে মশা দমনের শিক্ষা: প্রধানমন্ত্রী
- • বৈশ্বিক অস্থিরতায় স্বর্ণের দামে নতুন প্রভাব
- • পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
- • জানা গেলো মৃত নুরজাহান বেগমের তিন ছেলে ও এক কন্যার পরিচয়
- • নতুন গানে পরীমণি
- • প্রশাসনে বড় রদবদল, সাত অতিরিক্ত সচিবকে নতুন দায়িত্ব
- • ৫ দিনের বৃষ্টির খবর দিল আবহাওয়া অফিস
- • বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
- • তাপমাত্রা পৌঁছাতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি
