০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১২:৪৫

শিরোনাম
জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বংশালে গোডাউনে আগুন, দগ্ধ ৩ কর্মচারী বার্ন ইনস্টিটিউটে ভর্তি

বংশালে গোডাউনে আগুন, দগ্ধ ৩ কর্মচারী বার্ন ইনস্টিটিউটে ভর্তি

সারাদেশ

প্রকাশিত: ০১ জুন, ২০২৬, ১৫:৫২

রাজধানীর পুরান ঢাকার বংশালে একটি ডিজিটাল স্কেলের গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে নবাবপুরের টেকেরহাট এলাকায় অবস্থিত এমআর এন্টারপ্রাইজের গোডাউনে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— মো. মিরাজ (২৫), ইফাদ (২০) এবং রকি (২৬)।

দগ্ধ মিরাজ জানান, ঈদের ছুটির পর সোমবার প্রথমবারের মতো গোডাউন খুলছিলেন তারা। ভেতরে প্রবেশ করে বৈদ্যুতিক সুইচ চালু করার সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনজনই দগ্ধ হন।

পরে আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মিরাজের শরীরের ২ শতাংশ, ইফাদের ২৫ শতাংশ এবং রকির ২৩ শতাংশ অংশ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

আরও পড়ুন