০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১২:৪৩

শিরোনাম
জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই ঘণ্টার চেষ্টায় কালশীর আগুন নিয়ন্ত্রণে

দুই ঘণ্টার চেষ্টায় কালশীর আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ২২:৩১

মিরপুরের কালশী বস্তিতে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (২৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানায়, মোট ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে প্রায় ১২৩ জন ফায়ার ফাইটার, স্থানীয় স্বেচ্ছাসেবী, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী সহযোগিতা করে।

ফায়ার সার্ভিসের লে. কর্নেল আজাদ আনোয়ার জানান, সংকীর্ণ রাস্তা ও পানির সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা দেরি হয়। তবে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং সম্পূর্ণ নির্বাপণের কাজ চলছে।

তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য নিশ্চিত করা যায়নি।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। শুরুতে ৪টি ইউনিট কাজ শুরু করলেও পরে পরিস্থিতি জটিল হয়ে পড়ায় আরও ইউনিট যুক্ত করা হয়।

আরও পড়ুন