২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২৩:৩৪

শিরোনাম
রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

দোহারে গৃহবধূ হত্যার প্রধান আসামি ইসমাইল গ্রেফতার

দোহারে গৃহবধূ হত্যার প্রধান আসামি ইসমাইল গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৭ এপ্রিল, ২০২৬, ১৭:৪১

ঢাকার দোহারে গৃহবধূকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৬) গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নোয়াখালী জেলার চরজব্বার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-১০ জানায়, প্রবাসে থাকাকালীন পরিচয়ের সূত্রে প্রায় সাত বছর আগে ভিকটিমের সঙ্গে ইসমাইল হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল এবং ইসমাইল প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। ঘটনার এক মাস আগে ভিকটিম দেশে ফিরলে ইসমাইলও দেশে ফিরে আসেন এবং বিভিন্নভাবে তার সাথে যোগাযোগের চেষ্টা করেন। 
এর ধারাবাহিকতায় গত ১৪ মার্চ ভোরে ইসমাইল মোবাইল ফোনে কল করে ভিকটিমকে দোহারের নয়াবাড়ী এলাকায় তার বাবার বাড়ির বাইরে ডেকে আনেন। পরে চিৎকার শুনে পরিবারের সদস্যরা টিউবওয়েল পাড়ে ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গত ১৬ মার্চ দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিকে গ্রেফতারের জন্য র‍্যাব-১০ এর কাছে আবেদন জানালে ছায়া তদন্ত শুরু হয়। 

অবশেষে গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় র‍্যাব-১০ ও র‍্যাব-১১ এর যৌথ অভিযানে নোয়াখালী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি মো. ইসমাইল হোসেন নোয়াখালীর হাতিয়া থানার গামছাখালী গ্রামের মো. গিয়াসউদ্দিনের ছেলে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব নিশ্চিত করেছে।

আরও পড়ুন