ছায়া মন্ত্রিসভা নিয়ে যা বললেন ডা. তাসনিম জারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:১২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার গঠনের প্রস্তুতির মাঝেই আলোচনায় এসেছে ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের বিষয়টি। বিএনপি সরকার গঠন করতে যাওয়ার প্রাক্কালে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির এই উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন আলোচিত চিকিৎসক ও ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি ছায়া মন্ত্রিসভার গুরুত্ব, কার্যকারিতা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে এর চ্যালেঞ্জগুলো ব্যাখ্যা করেন। তাসনিম জারা বলেন, ছায়া মন্ত্রিসভা সঠিকভাবে বাস্তবায়ন করা গেলে দেশে ‘রাস্তা অচল করার’ রাজনীতি বদলে দিয়ে মেধা ও আইডিয়ার লড়াই শুরু করা সম্ভব।
তিনি উল্লেখ করেন, ছায়া মন্ত্রিসভার সদস্যরা সরকার থেকে কোনো বেতন, গাড়ি বা সরকারি সুবিধা পান না। এটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী একটি ভূমিকা। তবে এর মাধ্যমে সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের চুলচেরা বিশ্লেষণ করা সম্ভব হয়। তিনি বলেন, “যখন কোনো মন্ত্রী জানেন যে ওপাশে একজন দক্ষ ছায়া মন্ত্রী ও গবেষক দল বসে আছেন, তখন তিনি চাইলেই খেয়ালখুশি মতো কাজ করতে পারেন না।”
তাসনিম জারার মতে, এই পদ্ধতিতে পেশিশক্তির বদলে পলিসির রাজনীতি প্রতিষ্ঠিত হয়। একজন ছায়া মন্ত্রীকে সংশ্লিষ্ট বিষয়ে গভীর জ্ঞান ও গবেষণায় দক্ষ হতে হয়। তবে বাংলাদেশের বাস্তবতায় এটি সফল হওয়া নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করে তিনি বলেন, অনেকেই হয়তো কেবল পদবীর মর্যাদা নিতে চাইবেন কিন্তু গবেষণায় শ্রম দিতে চাইবেন না। যদি এটি কেবল নামেই থাকে, তবে মডেলটি ব্যর্থ হবে।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনে ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করে ডা. তাসনিম জারা ৪৪ হাজার ৬৮৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। প্রাপ্ত ভোটের প্রায় ২১ শতাংশ পেয়ে তিনি বেশ চমক সৃষ্টি করেছেন। এর আগে তিনি জাতীয় নাগরিক কমিটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করলেও জোট গঠন প্রক্রিয়ার দ্বিমত পোষণ করে দল থেকে পদত্যাগ করেন।
আরও পড়ুন
- • গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা
- • এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি
- • ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন, এক নম্বর স্থান হারাল আর্জেন্টিনা
- • কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি আইআরজিসির
- • কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের
- • মামলাজট কমাতে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু
- • প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল ভারত, কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদি
- • রাজধানীতে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
