পরকীয়া করে পালিয়েছে স্ত্রী, হেলিকপ্টারে নতুন বউ আনলেন স্বামী
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ২০:০৬
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে স্ত্রী পরকীয়া করে পালিয়ে যাওয়ার পর অভিমানে হেলিকপ্টারে চড়ে নতুন বিয়ে করে ঘরে তুললেন স্বামী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কাঠাদিয়া গ্রামে হেলিকপ্টারে বর-কনের আগমনে ভিড় জমান এলাকাবাসী।
বর কামাল হোসেন পেশায় একজন সার্ভেয়ার। ১০ বছর আগে তার বিয়ে হয় সাথী আক্তারের সঙ্গে। দুই কন্যাসন্তান রেখে গত ১০ আগস্ট সাথী এক বিবাহিত যুবকের সঙ্গে পালিয়ে যান এবং পরে স্বামীকে তালাক দেন।
কামাল জানান, তার অর্থবিত্তের কোনো ঘাটতি ছিল না, কিন্তু স্ত্রী অন্য পুরুষের সঙ্গে চলে যাওয়ায় মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর জেদের বসে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেন। নতুন স্ত্রীর পরিবার সব জানার পরও বিয়েতে সম্মতি দেয় এবং সন্তানসহ পরিবারের দায়িত্ব নিতেও আগ্রহ দেখায়। নতুন স্ত্রীকে চমক দিতে হেলিকপ্টার ভাড়া করেন কামাল।
এই দৃশ্য দেখতে আশপাশের শত শত মানুষ ভিড় করেন। বরের সঙ্গে আগের ঘরের ছোট মেয়েটিও ছিল। স্থানীয়দের মতে, সাবেক স্ত্রীর প্রতি জেদের কারণেই কামাল এমন ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন, যেন দেখাতে পারেন—পুরুষের জীবনও থেমে থাকে না।
টঙ্গীবাড়ি থানার এসআই মনোরঞ্জন জানান, বরের দ্বিতীয় বিয়েতে হেলিকপ্টার অবতরণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। স্থানীয়দের ভিড় থাকলেও কোনো বিশৃঙ্খলা হয়নি।
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
