ঘুড়ি নামাতে গিয়ে শিশুর মৃত্যু
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:৩১
মুন্সীগঞ্জের সিরাজদিখানে আটকে যাওয়া ঘুড়ি নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিদু বর্মন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের বরম বাজার সংলগ্ন বর্মনপাড়ায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সিদু স্থানীয় জীবন বর্মনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশে খেলাধুলার সময় সিদুর ঘুড়িটি বিদ্যুতের তারে আটকে যায়। পরে একটি লোহার রড দিয়ে ঘুড়িটি নামানোর চেষ্টা করলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পল্লী বিদ্যুৎ সমিতির নিমতলা অফিসের ইনচার্জ (এজিএম) আরিফ জানান, ঘটনার পরপরই সেখানে লোক পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক রয়েছে।
শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সানজিত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শিশুর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা
- • বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
