আন্তঃবিদ্যালয় ফুটবল খেলা ঘিরে সংঘর্ষ, আহত ১৭
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৫৯
পঞ্চগড়ের দেবীগঞ্জে আন্তঃবিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা শেষে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষে শিক্ষকসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে দেবীগঞ্জ-সোনাহার আঞ্চলিক সড়কে নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
খেলা শেষে বিজয় মিছিলকে কেন্দ্র করে নৃপেন্দ্র নারায়ণ বিদ্যালয় ও দেবীগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষে রূপ নেয়। ইট-পাটকেল ও লাঠিসোটা ব্যবহৃত হয়। ভাঙচুর হয় উভয় প্রতিষ্ঠানে। পরিস্থিতি উত্তপ্ত হলে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে একপক্ষ। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে তিনজনকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে, বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে।
আরও পড়ুন
- • ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের
- • শর্তসাপেক্ষে পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো দেবতাখুম
- • মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে ইরানকে: ট্রাম্পের হুঁশিয়ারি
- • যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা
- • অপরিবর্তিত থাকল স্বর্ণের দাম, বাজুসের সর্বশেষ মূল্যই কার্যকর
- • চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু
- • মধ্যপ্রাচ্য উত্তেজনার মধ্যেও আন্তর্জাতিক বাজারে তেলের দামে পতন
- • রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
