বগুড়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তা বদল করে পাচার
প্রতিফলন ডেস্ক
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৫৭
বগুড়ার আদমদীঘি উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চালের বস্তা বদল করে পাচারের সময় স্থানীয় জনতার হাতে আটক হন একজন। এরপর ভ্রাম্যমাণ আদালত ওই গোডাউন সিলগালা করে এবং সরকারি চাল জব্দ করে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তালুকদার শপিং কমপ্লেক্সের একটি গোডাউনে অভিযান চালিয়ে ১১৯ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা।
স্থানীয় ও আদালত সূত্রে জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ বস্তা চাল অবৈধভাবে ভ্যানযোগে পাচার করতে গিয়েছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দুলাল হোসেনের স্ত্রী সাহিদা বেগম। স্থানীয়রা তাদের আটক করলে তদন্তে দেখা যায়, বস্তা বদল করে সরকারি চাল প্লাস্টিক ও চটের বস্তায় রাখা হয়েছিল।
বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কাবির খান জানান, পাচারের ঘটনায় তদন্ত করে অভিযুক্তের ডিলারশিপ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা
- • বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
