২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৪:৪৮

শিরোনাম
এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল

ছেলের খাবার দিতে গিয়ে আর ফিরলেন না বাবা

ছেলের খাবার দিতে গিয়ে আর ফিরলেন না বাবা

প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৫, ০৯:৪২

শেরপুরের ঝিনাইগাতীতে বাসচাপায় আশরাফ আলী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ঝিনাইগাতী-শেরপুর সড়কের জোলগাঁও এলাকায় নতুন সড়কের তালিমুল কোরআন মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফ আলী (৮০) মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ বিল্লালের বাবা এবং স্থানীয় মৃত শুক্কুর আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৬ আগস্ট সকালে আশরাফ তার ছেলের জন্য ভাত নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। এ সময় ঘাতক বাসটি শেরপুর থেকে ঝিনাইগাতী যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পরে বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটি ভাঙচুর করে এবংপুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বাসটিকে আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছেন চালক ও হেলপার। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। 

আরও পড়ুন