২৬ জুলাই ২০২৬, রবিবার, ০২:৫৫

শিরোনাম
শাহজালালে ফের আগুনের গুজব, মিলল অন্য চিত্র শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ৩০ জুলাই শুরু হজ-উমরা ফেয়ার, মেলায় থাকছে ১৫৪ স্টল 'আওয়ামী লীগ পুনর্বাসন করলে বিএনপিকে আবারও ১৭ বছরের রোজা রাখতে হবে' রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও আগের বাসভবনেই থাকছেন হাফিজ উদ্দিন আহমদ মালদ্বীপ সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪০, হাসপাতালে ভর্তি ৪৩৯

রাতের আঁধারে ছেলে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে নারী টিকটকারের মৃত্যু

রাতের আঁধারে ছেলে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে নারী টিকটকারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ২৩:২০

নাটোরের বড়াইগ্রামে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় আফরিন জাহান মেধা (১৯) নামে এক টিকটকার তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক।

শুক্রবার (২৪ জুলাই) রাত ২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রাণ সুতিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেধা বগুড়ার সোনাতলা উপজেলার কামারপাড়া গ্রামের মিল্টন হোসেনের মেয়ে।

আহতরা হলেন গুরুদাসপুরের নাজিরপুর বটতলা এলাকার মেহেদী হাসান (২১) ও পলক (২০)। তাদের নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, টিকটকের মাধ্যমে মেধার সঙ্গে ওই দুই যুবকের পরিচয় হয়। পরে মেসেঞ্জারে যোগাযোগের সূত্র ধরে তারা গুরুদাসপুরে আসেন। রাতে তিনজন একটি মোটরসাইকেলে করে গুরুদাসপুর থেকে বনপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই মেধার মৃত্যু হয়।

পুলিশ মরদেহ উদ্ধার করে স্বজনদের খবর দিয়েছে। তারা এলে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

প্রতিফলন/ এজে

আরও পড়ুন