২৬ জুলাই ২০২৬, রবিবার, ০২:৫৫

শিরোনাম
শাহজালালে ফের আগুনের গুজব, মিলল অন্য চিত্র শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ৩০ জুলাই শুরু হজ-উমরা ফেয়ার, মেলায় থাকছে ১৫৪ স্টল 'আওয়ামী লীগ পুনর্বাসন করলে বিএনপিকে আবারও ১৭ বছরের রোজা রাখতে হবে' রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও আগের বাসভবনেই থাকছেন হাফিজ উদ্দিন আহমদ মালদ্বীপ সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪০, হাসপাতালে ভর্তি ৪৩৯

ধামরাইয়ে মহাসড়কে চার যানবাহনের সংঘর্ষ, দুই মোটরসাইকেল আরোহী নিহত

ধামরাইয়ে মহাসড়কে চার যানবাহনের সংঘর্ষ, দুই মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ১১:২৪

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে একটি নষ্ট বাসকে কেন্দ্র করে একের পর এক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সকালে মহাসড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ইসলামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের মূল লেনে একটি যাত্রীবাহী বাস নষ্ট হয়ে দাঁড়িয়ে ছিল। সেটি দেখে পেছনে থাকা একটি প্রাইভেটকার হঠাৎ ব্রেক করলে তার পেছনের একটি কাভার্ডভ্যানও গতি কমায়। কাভার্ডভ্যানটির পেছনে থাকা দুটি মোটরসাইকেলও থেমে যায়।

এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

নিহতদের পরিচয়পত্র থেকে জানা গেছে, একজন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবাস সাহা। তিনি সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে।

অপর নিহত সুজয় সাহা মানিকগঞ্জের শিবালয় এলাকার আশুতোষ সাহার ছেলে। তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন। নিহত দুজন সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই।

সাভার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, নিহতদের স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ধামরাই থানার এসআই তারেক বলেন, সকালে ৯৯৯-এর মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, নষ্ট হয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসটির কারণেই পেছনের যানবাহনগুলো হঠাৎ ব্রেক করতে বাধ্য হয় এবং একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত সব যানবাহনই ঢাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। বিষয়টি হাইওয়ে পুলিশের অধিক্ষেত্র হওয়ায় তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

আরও পড়ুন