১৬ জুন ২০২৬, মঙ্গলবার, ০১:৫৮

শিরোনাম
রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি গণমাধ্যমকে তোষামোদ ছাড়ার আহ্বান প্রধানমন্ত্রীর প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর ১৫ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার তিন বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ১ আগস্ট থেকে সব গণপরিবহণে জিপিএস বাধ্যতামূলক

চট্টগ্রামের আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ১১:৫৬

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চেনামতি এলাকায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।

রোববার (১৪ জুন) রাতে পটিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি ও শিল্পাঞ্চল) রাসেল।

তিনি জানান, মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার বিস্তারিত ও পেছনের কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।

এর আগে শনিবার (১৩ জুন) দিবাগত রাতে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এতে এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া (১৬) নিহত হন। হামলায় গুরুতর আহত হয় পাঁচ বছর বয়সী শিশু পিয়াস বড়ুয়া।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সুদের টাকা নিয়ে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। অভিযোগ রয়েছে, ঘটনার রাতে অভিযুক্ত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে মা, মেয়ে ও শিশুর ওপর হামলা চালায় এবং পরে পালিয়ে যায়।

প্রতিবেশীদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে এনি বড়ুয়া ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়া ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন