১৫ জুন ২০২৬, সোমবার, ০০:১৯

শিরোনাম
ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ পেলেন জহির হোসেন বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের, ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পর্ষদ এডিবির ঋণে চাঙ্গা রিজার্ভ, ৩১ বিলিয়ন ডলারের মাইলফলক পেরোল বাংলাদেশ ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে রূপপুর, আগস্টে সংযোগ কক্সবাজারে হচ্ছে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী ভারতের আপত্তিতে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশকে আদ্-দ্বীন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্তির নির্দেশ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

মসজিদের মাইকে ঘোষণা, ড্রেনের নামে লাখো টাকা আদায়

মসজিদের মাইকে ঘোষণা, ড্রেনের নামে লাখো টাকা আদায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১৯:৩১

সাভারের একটি উন্নয়ন প্রকল্পকে ঘিরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীর কাছ থেকে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন ড্রেন নির্মাণ প্রকল্পের নামে এই অর্থ সংগ্রহ করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।

অভিযোগ অনুযায়ী, সাভার পৌরসভার জামসিং জয়পাড়া মহল্লায় স্থানীয় সরকারের কোভিড-১৯ প্রতিক্রিয়া ও পুনরুদ্ধার প্রকল্পের (এলজিসিআরআরপি) আওতায় ড্রেন ও সড়ক নির্মাণ কাজ শুরু হওয়ার আগে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয় যে, টাকা না দিলে ড্রেন নির্মাণ করা হবে না।

এরপর কয়েকজন ব্যক্তি বাড়ি বাড়ি গিয়ে ১০ হাজার থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত সংগ্রহ করেন। এলাকাবাসীর দাবি, এভাবে প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা আদায় করা হয়েছে।

পরে স্থানীয়রা জানতে পারেন, প্রকল্পটি বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে এবং এ কাজে জনগণের কাছ থেকে অর্থ নেওয়ার কোনো নিয়ম নেই। বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয় এবং টাকা ফেরতের দাবি ওঠে।

সাভার পৌরসভার প্রকৌশল বিভাগ জানিয়েছে, ১ কোটি ৪৮ লাখ টাকার বেশি ব্যয়ে সড়ক এবং প্রায় ৬৯ লাখ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণের কাজ চলছে। প্রকল্পে স্থানীয়দের কাছ থেকে অর্থ নেওয়ার কোনো বিধান নেই।

অন্যদিকে টাকা সংগ্রহের অভিযোগে অভিযুক্ত কয়েকজন ব্যক্তি অর্থ তোলার বিষয়টি স্বীকার করেছেন। তবে সেই অর্থ কাকে দেওয়া হয়েছে, সে বিষয়ে তারা স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়ে লিখিত আবেদন পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন