১৫ জুন ২০২৬, সোমবার, ০০:২০

শিরোনাম
ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ পেলেন জহির হোসেন বড় সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের, ভেঙে দেওয়া হলো ইসলামী ব্যাংকের পর্ষদ এডিবির ঋণে চাঙ্গা রিজার্ভ, ৩১ বিলিয়ন ডলারের মাইলফলক পেরোল বাংলাদেশ ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ দেবে রূপপুর, আগস্টে সংযোগ কক্সবাজারে হচ্ছে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী ভারতের আপত্তিতে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশকে আদ্-দ্বীন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অন্য হাসপাতালে সংযুক্তির নির্দেশ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

দর্শনা সীমান্তে ১১ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

জেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৪ জুন, ২০২৬, ১০:৩৬

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ১১ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা প্রতিহত করলে পরে তাদের সীমান্তের ভারতীয় অংশে ফিরিয়ে নেয় বিএসএফ।

জানা গেছে, শনিবার (১৩ জুন) দিবাগত ভোররাতে দর্শনা সীমান্তের ৭৬/৭৭ নম্বর পিলার এলাকা দিয়ে ১১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। এ সময় টহলরত বিজিবি সদস্যরা বাধা দিলে বিএসএফ তাদের নিয়ে ভারত সীমান্তের কাছাকাছি অবস্থান নেয়। পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে ৮ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।

চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, সীমান্তে পুশইনসহ সব ধরনের অপতৎপরতা প্রতিরোধে বিজিবির টহল, গোয়েন্দা নজরদারি ও অপারেশনাল কার্যক্রম জোরদার করা হয়েছে।

এদিকে একই সীমান্তের ৭৬ নম্বর পিলার এলাকা থেকে আটক এক বাংলাদেশি যুবককে এখনো ফেরত দেয়নি বিএসএফ বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

অন্যদিকে কুড়িগ্রাম সীমান্তের দুটি পৃথক পয়েন্ট দিয়েও আরও নয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়। তবে সেখানেও বিজিবি তা প্রতিহত করেছে বলে জানা গেছে।

সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় পুশইনের ঘটনা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

আরও পড়ুন