হত্যা মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৬, ২০:২২
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় জামায়াতে ইসলামীর এক নেতাকে ৩টি হত্যা মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি থাকায় গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার বেসরকারি এনজিও ব্র্যাক কার্যালয়ের সামন থেকে তাকে গ্রেপ্তার করে পাটগ্রাম থানা পুলিশ। গ্রেপ্তার আসামি সোহেল রানা জামায়াতে ইসলামীর পাটগ্রাম পৌর শাখার আমির।
জানা যায়, ২০১৩ সালের রাজনৈতিক সহিংসতায় বিএনপি-জামায়াত জোটের কর্মসূচিতে তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াত-শিবিরের দুজন, বিএনপির একজন ও আওয়ামী লীগের একজন কর্মী নিহত হয়। ওই সময় আওয়ামী লীগের দায়ের করা একটি মামলায় এবং জামায়াত-শিবিরের কর্মী নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে করা অপর দুইটি হত্যা মামলায় আসামি করা হয় সোহেল রানাকে। ওই মামলায় পরোয়ানা জারি করে লালমনিরহাট আদালত। এর প্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে সোহেল রানাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন বলেন, রাজনৈতিক সহিংসতায় পাটগ্রামের আওয়ামী লীগের দায়ের করা একটি ও পুলিশের দায়ের করা দুইটি মামলায় ওয়ারেন্ট থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমরা থানার ওসিকে বলেছি নতুন করে অন্য কোনো মামলায় যেন তাকে গ্রেপ্তার দেখানো না হয়। তাকে জামিনে মুক্ত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, ৩টি মামলায় লালমনিরহাট বিজ্ঞ আদালতের পরোয়ানা থাকায় সোহেল রানাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • এমি মার্টিনেজের আবেগঘন বার্তায় বিদায়ের ইঙ্গিত!
- • খেলা শেষে হাতাহাতি নিয়ে দুঃখিত নন পারেদেস
- • বাব আল-মান্দেবে হুতি হুমকি, তেলবাজারে নতুন শঙ্কা
- • বিশ্বকাপের সেরা গোল বাছাইয়ে ভোট শুরু
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
