০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১৩:৫১

শিরোনাম
ঈদুল আজহায় দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখের বেশি পশু ঈদযাত্রায় সড়কে ঝরল ২৮১ প্রাণ :রোড সেফটি ফাউন্ডেশন জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব

পররাষ্ট্রমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

পররাষ্ট্রমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ১৮:২৪

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় মন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রদূত।

সোমবার (১৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠক প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়। বৈঠক শেষে মন্ত্রীর দপ্তর থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান মার্কিন রাষ্ট্রদূত।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‌‘আপনাদের শুভ নববর্ষ।’ পাশাপাশি তিনি ইলিশ মাছ খেতে তার ভালো লাগার কথাও উল্লেখ করেন। 

তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। সাধারণত এ ধরনের বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে।

এদিকে ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রাজধানীর রমনার বটমূলে ছায়ানটের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

ধারণা করা হচ্ছে, এ বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হয়ে থাকতে পারে। অনুষ্ঠান ঘিরে রাষ্ট্রদূতের নিরাপত্তা জোরদারের জন্য সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অনুরোধ জানিয়েছে দূতাবাস।

এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের বৈশাখী শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

আরও পড়ুন