২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১৯:৪৬

শিরোনাম
পুলিশ প্রশাসনে বড় রদবদল, বাধ্যতামূলক অবসরে ১৭ কর্মকর্তা শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের বিষয়কে গুজব বলে উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবার পদত্যাগ করছেন এলএনজি টার্মিনালের ত্রুটি শনাক্ত হয়নি, সন্ধ্যায় পরীক্ষা করবেন বিদেশি বিশেষজ্ঞরা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের জেলা পর্যায়ে উন্নত চক্ষুসেবা সম্প্রসারণে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা সরকারের : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

তেহরানে উত্তর কোরিয়ার দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

তেহরানে উত্তর কোরিয়ার দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬, ২১:৪৪

ইরানে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই তেহরানে অবস্থিত উত্তর কোরিয়ার দূতাবাসে ক্ষেপণাস্ত্র আঘাতের খবর পাওয়া গেছে। এটি ইসরায়েলি অভিযানের অংশ বলে ধারণা করা হচ্ছে, যা নতুন করে সরাসরি সংঘাতের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

এই ঘটনায় উত্তর কোরিয়া তীব্র প্রতিক্রিয়া জানাতে পারে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন।

ডায়ালগ পাকিস্তানসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই হামলাকে পিয়ংইয়ংয়ের জন্য একটি বড় ধরনের উসকানি হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার ফলে তেহরানের প্রতি উত্তর কোরিয়ার সামরিক সমর্থন ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পেতে পারে।

এরআগে, বুধবার মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেই উত্তর কোরিয়া কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন স্বয়ং উপস্থিত থেকে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর্যবেক্ষণ করেন।  উত্তর কোরিয়ার পশ্চিমাঞ্চলে ন্যাম্পো শিপইয়ার্ডে ‘চোয়ে হিয়ন’ নামক ডেস্ট্রয়ার থেকে সমুদ্র থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরপরই যুদ্ধজাহাজটির আনুষ্ঠানিক কমিশনিং সম্পন্ন হয়।

সুত্র- ডায়ালগ পাকিস্তান

আরও পড়ুন