প্রশাসকের অভাবে স্থবির ঢাকা দক্ষিণ সিটি, নাগরিক সেবায় চরম দুর্ভোগ
প্রকাশিত: ০৬ অক্টোবর, ২০২৫, ০৫:০৪
রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) পূর্ণাঙ্গ প্রশাসক না থাকা এবং ১১টি গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় নাগরিক সেবা কার্যক্রম ভেঙে পড়েছে। সড়ক মেরামত, মশা নিয়ন্ত্রণ ও বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক সেবাগুলোতে স্থবিরতা দেখা দেওয়ায় বাড়ছে নগরবাসীর দুর্ভোগ।
স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়াকে ডিএসসিসির প্রশাসকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকেরও দায়িত্বে রয়েছেন। একই কর্মকর্তার ওপর দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভার থাকায় কোনোটিই সঠিকভাবে পরিচালিত হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। তিনি নিয়মিত নগর ভবনে উপস্থিত হতে না পারায় দিনের পর দিন আটকে থাকছে গুরুত্বপূর্ণ ফাইল।
ডিএসসিসির কর্মকর্তারা জানান, নেতৃত্ব সংকটের কারণে সব কাজই ঢিলেঢালা ভাবে চলছে, যা নাগরিকদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করছে। অন্যদিকে, ঢাকা উত্তর সিটিতে স্থায়ী প্রশাসক থাকায় সেখানে কার্যক্রম স্বাভাবিক গতিতে এগোচ্ছে।
এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, ঢাকা দক্ষিণে দ্রুততম সময়ের মধ্যে একজন পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন
- • স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
- • অবশেষে এইচএসসি পরীক্ষার হলে বসলেন সেই সুমাইয়া
- • সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা
- • সৌদিকে ভয়াবহ হামলার হুমকি হুথিদের
- • হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল
- • স্মার্টফোন বাজারে চমক, দাম কমাল টেকনো
- • ৪ সপ্তাহের পতনের পর বাঁড়ল স্বর্ণের দাম
- • ‘জার্সিও নিল, লাথিও দিল!’ কেপ ভার্দেকে নিয়ে মেসির রসিকতা
- • খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন
- • ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- • বাহরাইনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত দিল ইরান
- • টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট শুরু
- • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ৪.১ মাত্রার ভূমিকম্প
- • ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত ৩০
- • ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত প্রায় ১,৫০০
- • ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আওয়ামী লীগের পলাতক সাবেক এমপি
- • শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো আফগানিস্তান ও পাকিস্তান
- • ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১,৪০০ ছাড়াল, নিখোঁজ ৫৫ হাজারের বেশি
