০৪ জুলাই ২০২৬, শনিবার, ২০:৪২

শিরোনাম
স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নতুন নির্বাহী পরিচালক নিয়োগ ৯০ দিনের মজুতের লক্ষ্যে প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার রেলের আধুনিকায়নে বড় পরিকল্পনা, বাড়ছে কোচ-লোকোমোটিভ

‘প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করতে হবে’: তথ্যমন্ত্রী

‘প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর করতে হবে’: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০১ জুলাই, ২০২৬, ১৪:২৬

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, তথ্যপ্রযুক্তিনির্ভর এই যুগে সাইবার নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে নিরাপত্তার ধারণায় বড় পরিবর্তন এসেছে এবং আধুনিক নিরাপত্তা ব্যবস্থায় তথ্যপ্রযুক্তির ভূমিকা অপরিহার্য হয়ে উঠেছে।

বুধবার (১ জুলাই) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার চেয়েও এখন সাইবার নিরাপত্তা নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ। তাই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে তথ্যপ্রযুক্তিকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘প্রান্তিক কণ্ঠস্বর’ বাহিনীর বিভিন্ন সেবামূলক কার্যক্রম, জনসম্পৃক্ত উদ্যোগ এবং দেশের নিরাপত্তায় তাদের অবদান সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আরও পড়ুন