০৪ জুলাই ২০২৬, শনিবার, ২০:৩২

শিরোনাম
স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে নতুন নির্বাহী পরিচালক নিয়োগ ৯০ দিনের মজুতের লক্ষ্যে প্রায় ৫ লাখ টন জ্বালানি তেল আমদানি করবে সরকার রেলের আধুনিকায়নে বড় পরিকল্পনা, বাড়ছে কোচ-লোকোমোটিভ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২-এ বিজিবি মোতায়েন

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২-এ বিজিবি মোতায়েন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ১৪:৪০

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকেই ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় বিজিবির সদস্যদের টহল দিতে দেখা যায়। পাশাপাশি পুলিশ, র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সতর্ক অবস্থানে রয়েছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা সংঘাত প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

এর আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি ও পাল্টা কর্মসূচির ঘোষণা আসে। এ প্রেক্ষাপটে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সাধারণ জনগণকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং গুজব বা উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন