০৫ জুলাই ২০২৬, রবিবার, ১১:১২

শিরোনাম
ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

স্বামীর লাথিতে স্ত্রীর গর্ভের সন্তান হত্যা, গ্রেপ্তার অভিযুক্ত

স্বামীর লাথিতে স্ত্রীর গর্ভের সন্তান হত্যা, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৬, ২১:৫২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যৌতুকের দাবিতে গর্ভবতী স্ত্রীকে লাথি দিয়ে গর্ভের সন্তানকে হত্যা করার অভিযোগে স্বামী আবু সাঈদ ওরফে মিস্টারকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩। 

শনিবার (৭ মার্চ) রাত ১১টার দিকে জয়পুরহাটের কালাই থানাধীন পাচী ইউনিয়নের পুনট পূর্বপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার বিকেলে র‌্যাব-১৩ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার আসামি আবু সাঈদ মিস্টার গোবিন্দগঞ্জ উপজেলার সোনাতলা সাখইল গ্রামের মোস্তাফিজুর রহমান সাহেবের ছেলে। এর আগে গত বছরের ৬ অক্টোবর যৌতুকের দাবিতে মারধরের অভিযোগে তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছিলেন তার স্ত্রী।

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টার দিকে মিস্টারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরো জানান, গত বছরের ৬ অক্টোবর দায়ের হওয়া মামলার কারণে বাদী স্ত্রী বাবার বাড়িতে অবস্থান করছিলেন। পরে মিস্টার গত ১০ ফেব্রুয়ারি স্ত্রীকে বাড়িতে ডেকে আনেন। স্বামী-স্ত্রীর কথাবার্তার এক পর্যায়ে স্ত্রী মামলা তুলতে রাজি না হওয়ায় মিস্টার ক্ষিপ্ত হয়ে স্ত্রীর পেটে লাথি মারেন। এতে তার গর্ভে থাকা ছয় মাসের শিশু গুরুতর আহত হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন মৃত অবস্থায় গর্ভপাত ঘটে।

ঘটনার পর ওই দিনই আরেকটি মামলা দায়ের করা হয়।

শনিবার (৭ মার্চ) র‌্যাব-১৩ গ্রেপ্তারী অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন