০৫ জুলাই ২০২৬, রবিবার, ১১:৫৯

শিরোনাম
ইউএন-কপস সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে বিভাগ ও সিটি করপোরেশনের পরিকল্পনা সরকারের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি স্পিকা‌র হাফিজ উদ্দিনের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সব হাসপাতালের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ৬টি নতুন নির্দেশনা অন্যায়কারীর বিচার হবে, অবিচার নয়: প্রধানমন্ত্রী বাংলাদেশ এখন বৈশ্বিক বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩

ধর্ষণ মামলায় ক্রিকেটার তোফায়েলের জামিন

ধর্ষণ মামলায় ক্রিকেটার তোফায়েলের জামিন

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:২৯

রাজধানীর গুলশানে হোটেলে নিয়ে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হান।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মো. আব্দুল মোক্তাদির এই আদেশ দেন। এর আগে ক্রিকেটার তোফায়েল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান।

শুনানি শেষে আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসাইন জানান, তারা আসামির জামিনের তীব্র বিরোধিতা করেছিলেন, তবে আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন প্রদানের সিদ্ধান্ত নেন। মামলার বিবরণ অনুযায়ী, গত বছরের জানুয়ারি মাসে ফেসবুকের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে তোফায়েলের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে গড়ে ওঠা বন্ধুত্বের সূত্র ধরে তোফায়েল ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

অভিযোগে বলা হয়েছে, সম্পর্কের একপর্যায়ে বিভিন্ন সময়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেন তোফায়েল। পরবর্তীতে ভুক্তভোগী তরুণী তাকে বিয়ের জন্য চাপ দিলে তিনি অস্বীকৃতি জানান। এই ঘটনার প্রেক্ষিতে গত বছরের ১ আগস্ট ওই তরুণী বাদী হয়ে গুলশান থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলায় দীর্ঘ প্রক্রিয়া শেষে আজ আদালত থেকে জামিন পেলেন এই ক্রিকেটার।

আরও পড়ুন