ধানক্ষেত থেকে উদ্ধার ২ কোটি টাকার স্বর্ণ, আটক ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৬, ১৯:২৬
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকায় ধানক্ষেত থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতে পাচারকালে ১০১ ভরি ওজনের দশটি স্বর্ণের বারসহ কৃষকের ছদ্মবেশে থাকা এক চোরকারিকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ২৭ লাখ ৮৩ হাজার টাকা।
শুক্রবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৫টায় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের ক্যাফে-২০ কনফারেন্স কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী।
তিনি জানান, সকাল সাড়ে ৯টার দিকে সীমান্ত এলাকার একটি ধানক্ষেত থেকে এই স্বর্ণের চালান উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের গোপন তথ্যের ভিত্তিতে হাটখোলা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আনিছুর রহমানের নেতৃত্বে একটি টহল দল সালুয়া বিল এলাকায় অভিযান চালায়। এ সময় ধানক্ষেতে সন্দেহজনকভাবে চলাফেরা করতে থাকা মামুনুর রশীদ (৩৫) নামে ওই ব্যক্তিকে দাঁড়ানোর সংকেত দেওয়া হয়। তবে তিনি না দাঁড়িয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, ধানক্ষেতের কাদার নিচে স্বর্ণের চালান লুকিয়ে রাখা হয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক মামুনুর রশীদ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণ ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা
- • প্রেম ভাঙতেই অভিনেতাকে জুতাপেটা করলেন অনুপমা!
- • ৫ লাখ ১৩ হাজার টাকায় বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা
- • ইউনানে ৫ মাত্রার ভূমিকম্প, কাঁপল স্পেনও
- • রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হওয়ার আশঙ্কা যেসব অঞ্চলে
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • বাব আল-মান্দেব অবরোধের হুমকিতে বিশ্ব তেল বাজারে নতুন উদ্বেগ
- • জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • চলমান যুদ্ধে প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
