০৪ জুন ২০২৬, বৃহস্পতিবার, ১২:৪৪

শিরোনাম
জুলাই থেকে চালু হচ্ছে হেলথ কার্ড, মিলবে স্বাস্থ্যসেবায় বিশেষ সুবিধা জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়ে দেশে ফিরলেন ড. খলিলুর রহমান ৭ জুন থেকে মেট্রোরেলের শেষ ট্রেনে বাড়লো ২০ মিনিট জুলাই প্রতিবেদন নিয়ে আওয়ামী লীগের আপত্তি খারিজ করল জাতিসংঘ পঞ্চমবারের মতো সাফের সভাপতি হচ্ছেন কাজী সালাউদ্দিন মায়ের মরদেহ উদ্ধারের ঘটনায় পদ হারালেন যুগ্মসচিব প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে প্রস্তুতি, থাকছে যেসব কর্মসূচি ১৪ জুন কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে একদিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে একদিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬, ১৮:৩৮

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও আট শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে নিশ্চিত হামে তিনজন এবং উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মোট ৪২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে সন্দেহজনকভাবে মারা গেছে ১৯৮ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২১৫ জন। আর ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত মোট সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৫৪৯ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭২ জন এবং মোট আক্রান্ত চার হাজার ২৩১ জনে পৌঁছেছে।

এছাড়া ১৫ মার্চ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯ হাজার ৭০৫ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৬ হাজার ৫২৭ জন।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, পরিস্থিতি মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি এবং শিশুদের টিকাদানে বিশেষ গুরুত্ব দিতে হবে।

আরও পড়ুন