এইচএসসিতে অসদুপায়ের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ২৩:৪৯
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সাতজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দায়িত্বে অবহেলার কারণে পাঁচজন কক্ষ পরিদর্শক (শিক্ষক)-কে মৌখিক অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালীন উপজেলার সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের একটি বিশেষ প্রতিনিধি দল কেন্দ্রটি পরিদর্শনকালে এই জালিয়াতি ধরে।
কেন্দ্র সূত্র ও স্থানীয়রা জানান, বুধবার পরীক্ষা চলাকালীন কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধি দল সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শনে যায়। এ সময় পরীক্ষার্থীদের তল্লাশি করা হলে সাতজন পরীক্ষার্থীর কাছে শার্টের ভেতর লিখে আনা সুনির্দিষ্ট নকলের চিরকুট পাওয়া যায়। পরীক্ষা কক্ষে দায়িত্বরত থাকা সত্ত্বেও এই জালিয়াতি ধরতে না পারায় তাৎক্ষণিকভাবে পাঁচজন শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে মৌখিক অব্যাহতি দেওয়া হয়।
সুজাতপুর ডিগ্রি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব মাসুদ পারভেজ পাঁচ শিক্ষকের অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও দায়িত্ব অবহেলার কারণে তাদের কক্ষ পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ছয়জন নাউরী আদর্শ কলেজের অনিয়মিত ছাত্র-ছাত্রী এবং একজন নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের নিয়মিত ছাত্রী। তারা কেন্দ্রে প্রবেশের সময় কৌশলে পরিহিত শার্টের ভেতরে নকল লিখে নিয়ে এসেছিল।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেন্দ্র পরিদর্শনের সময় শিক্ষার্থীদের হাতেনাতে নকলসহ আটক করা হয়। পরীক্ষার হলগুলোতে শতভাগ স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে আমাদের এই ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।
প্রতিফলন/টিএস
আরও পড়ুন
- • নাইজেরিয়ায় অভিযানে নিহত ৩০০ সন্ত্রাসী
- • পদ্মায় পাওয়া ৪০ কেজির কাতলা বিক্রি হলো ৪৬ হাজার টাকায়
- • বন্যা ও ধসে বিপর্যস্ত ৭ জেলা, মৃত ৪৪
- • মগবাজারের উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎহীন রাজধানীর বিভিন্ন এলাকা
- • ফরিদপুরের ভাঙ্গায় ডিমবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
- • বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • জিম্বাবুয়ের সঙ্গে হোয়াইটওয়াশ এড়ালো টাইগাররা, শেষ ম্যাচে সান্ত্বনার জয়
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার
- • খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার
- • ইরানের সঙ্গে আর সম্পর্ক চাই না’, ন্যাটো সম্মেলনে ট্রাম্পের কড়া বার্তা
