শিগগিরই নিয়োগ পাবেন প্রাথমিকের ১৪৩০০ শিক্ষক: শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২ মে, ২০২৬, ০০:০০
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ নিয়ে নতুন অগ্রগতির কথা জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, শর্তসাপেক্ষে খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া কার্যকর করা হবে।
শুক্রবার (১ মে) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, সুপারিশপ্রাপ্ত প্রায় ১৪ হাজার ৩০০ সহকারী শিক্ষককে শিগগিরই যোগদানের সুযোগ দেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, দ্রুততার সঙ্গে নিয়োগ পরীক্ষা নেওয়ার কারণে বিষয়টি নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছে। তবে সবকিছু বিবেচনায় নিয়ে সরকার নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে।
এই নিয়োগ কার্যকর হলে শিক্ষক সংকট দূর হবে এবং প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এছাড়া এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের বদলি কার্যক্রমও শিগগির শুরু হবে বলে জানান মন্ত্রী।
অনুষ্ঠানে বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবি, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল এবং চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাদ্দেক হোসেনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- • আবারও জার্মানির সেভেন আপ, ব্রাজিলের লজ্জায় ভাগ বসালো কুরাসাও
- • কুরাশাওয়ের বপক্ষে ৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি
- • বলিউড তারকা শাহরুখ ও দীপিকার বিরুদ্ধে প্রতারণার মামলা
- • জমজমাট প্রথমার্ধে কুরাসাওয়ের ঐতিহাসিক গোল, ৩-১ গোলে এগিয়ে জার্মানি
- • নেতানিয়াহুকে সরাসরি ভর্ৎসনা ট্রাম্পের, কূটনীতিতে নতুন টানাপোড়েন
- • এডিবির ঋণে দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারে ছড়াল
- • এডিবির ঋণে দেশের রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারে ছড়াল
- • ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ পেলেন জহির হোসেন
- • পাবনায় অগ্নিকাণ্ডে দগ্ধ আরও ৩ জনের মৃত্যু, নিহত বেড়ে ৩
- • জবির এমসিজে বিভাগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার আয়োজিত
- • অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার ওয়ানডে সিরিজ বাংলাদেশের
- • শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬ এর প্রথম ম্যাচ
- • বিশ্বকাপ মিশনে যুক্তরাষ্ট্রে নিজস্ব শেফ ও খাবার নিয়ে হাজির নরওয়ে দল
- • শত দিন পরবর্তী বিএনপি সরকার: প্রতিশ্রুতির পথ নাকি প্রশ্নের পাহাড়?
- • ইভটিজিং সামাজিক অভিশাপের এক নীরব বিস্তার
- • মধ্যপ্রাচ্য যুদ্ধের শত দিন: আগুনের বৃত্তে দাঁড়িয়ে বিশ্বের ভবিষ্যৎ
- • ৪৮০০ জনকে বাংলাদেশে পাঠানোর দাবি শুভেন্দুর, অপেক্ষায় আরও ৮৩৬
- • রাত ১টার মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
