২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:৩৩

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলে চ্যাম্পিয়ন রংপুর

জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলে চ্যাম্পিয়ন রংপুর

প্রতিফলন ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১:৩৯

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত জেএফএ অনূর্ধ্ব-১৪ নারী ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে রংপুর জেলা টাইব্রেকারে ঠাকুরগাঁওকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

রাজশাহীতে অনুষ্ঠিত এ ম্যাচে ১৫ মিনিটে অনন্যার গোলে রংপুর এগিয়ে যায়। তবে ৩০ মিনিটে ঠাকুরগাঁওয়ের রুমা আক্তার সমতা ফেরান। এরপর আর কোনো গোল না হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়। সেখানেই রংপুর ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে।

নারী ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ এই আসর থেকে অনেক প্রতিভা জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। তবে ফাইনালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না। প্রায় নয় মাস ধরে নারী ফুটবল কমিটি পূর্ণাঙ্গ না হওয়ায় মাঠের আয়োজনে তার প্রভাব পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন