২০ জুলাই ২০২৬, সোমবার, ১৭:৩১

শিরোনাম
ডিসেম্বরে উদ্বোধনের লক্ষ্যে এগোচ্ছে থার্ড টার্মিনাল: বেবিচক সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের গুলশানের ফ্ল্যাটে দুদকের দ্বিতীয় দিনের অভিযান আবারও গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন ভারতের কাছে আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের অনুরোধ ঢাকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আইএলও মহাপরিচালকের সাক্ষাৎ, শ্রম খাতে সহযোগিতা জোরদারের আশ্বাস ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি

পাকিস্তানকে দেড়শর নিচে আটকে রাখলো বাংলাদেশ

পাকিস্তানকে দেড়শর নিচে আটকে রাখলো বাংলাদেশ

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১৯:৩০

সুপার ফোরে টিকে থাকতে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দারুণ বোলিং করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাইয়ে টস হেরে বোলিংয়ে নেমে টাইগাররা ২০ ওভারে পাকিস্তানকে ৮ উইকেটে ১৩৫ রানে আটকে রাখে।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন তাসকিন আহমেদ। ২৮ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইন ভেঙে দেন তিনি। পাশাপাশি মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন নেন দুটি করে উইকেট।

শুরুতেই পাকিস্তান ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ৫ রানের মধ্যে ফিরে যান ওপেনার ফারহান ও সাইম আইয়ুব। পাওয়ার প্লেতে মাত্র ২৭ রান তোলে দলটি। এরপর ফখর জামান (১৩), সালমান আলি আগা (১৯), ও হুসেইন তালাত (৩) দ্রুত ফিরে গেলে চাপে পড়ে পাকিস্তান।

শেষদিকে মোহাম্মদ হারিস (৩১ রান, ২৩ বল) ও মোহাম্মদ নাওয়াজ (২৫ রান, ১৫ বল) কিছুটা লড়াই করলেও বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ গড়া সম্ভব হয়নি।

এ ম্যাচ জয়ী দলই উঠবে ফাইনালে—এই প্রেক্ষাপটে এটি অলিখিত সেমিফাইনাল হিসেবেই দেখা হচ্ছে।

আরও পড়ুন