২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ২০:২৫

শিরোনাম
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা

নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

নেপালকে ৪-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৮:২৭

সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারিয়েছে গোলাম রব্বানীর শিষ্যরা।

আজ (১৮ সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে গোল করেন সাব্বির ইসলাম, অপু রহমান, মোহাম্মদ আরিফ ও মোহাম্মদ মানিক।

প্রথমার্ধে কিছুটা এলোমেলো খেললেও ৩০ মিনিটে সাব্বিরের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে মাত্র তিন মিনিটের ব্যবধানে অপু ও আরিফের দুটি গোল ব্যবধান বাড়ায়। এরপর ৬৫ মিনিটে মানিকের গোলে ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।

‘এ’ গ্রুপে বাংলাদেশ রয়েছে নেপাল ও স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে। পরের ম্যাচ ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। গ্রুপ পর্বের সেরা দুই দল যাবে সেমিফাইনালে।

‘বি’ গ্রুপে খেলছে ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপ।

আরও পড়ুন