অর্ধেক আসন ফাঁকা রেখে চলছে আন্তঃনগর ট্রেন (ভিডিও)
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১৫ জানুয়ারি, ২০২২, ০৬:৪৬
করোনা সংক্রমণ রোধে অর্ধেক আসন ফাঁকা রেখে চলছে আন্তঃনগর ট্রেন। মুখে মাস্ক নেই, এমন ক্রেতার কাছে টিকিট বিক্রি করা হচ্ছে না। এমনকি টিকিট থাকলেও মাস্ক না থাকলে স্টেশনের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
শনিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে অর্ধেক আসন ফাঁকা রেখেই কমলাপুর স্টেশন থেকে ছেড়ে গেছে বেশ কয়েকটি ট্রেন। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে রেলওয়ে কর্তৃপক্ষ এসব পদক্ষেপ নিয়েছে।
সরেজমিনে দেখা যায়, স্টেশনে ঢোকার পথেই একটি বোতলে জীবাণুনাশক রাখা হয়। পাশেই সেটা ব্যবহারের অনুরোধ করে লেখা একটি বিজ্ঞপ্তি। তবে যাত্রীদের এই স্যানিটাইজার খুব বেশি ব্যবহার করতে দেখা যায়নি।
আরও পড়ুন: বিধিনিষেধ না মানলে পরিস্থিতি ভয়াবহ হবে: স্বাস্থ্যমন্ত্রী
সকাল থেকে ঢাকা ছেড়ে যাওয়া একাধিক আন্তনগর ও লোকাল ট্রেনের ভেতরে গিয়ে দেখা যায়, যাত্রীরা আসন ফাঁকা রেখে বসেছেন। তবে পরিচিত যাত্রীদের কেউ কেউ ট্রেনে উঠে পাশাপাশি বসেছেন। সঙ্গে ছোট সন্তান আছে, এমন অনেক অভিভাবক পাশের আসনে সন্তানকে বসিয়েছেন।
এদিকে ট্রেনের ৫০ শতাংশ আসনের ২৫ শতাংশ অনলাইনে এবং ২৫ শতাংশ টিকিট কাউন্টারে দেয়া হচ্ছে। যাত্রীদের মাস্ক ছাড়া স্টেশনে প্রবেশের ক্ষেত্রে রয়েছে কড়াকড়ি।
তবে কালোবাজারিদের কারণে টিকিট পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন যাত্রীরা। বলেন, অনলাইনে টিকিট দেয়া শুরু পর পরই সব শেষ হয়ে যাচ্ছে। এ কারণে টিকিট সংগ্রহ করতে গিয়ে পড়তে হচ্ছে বিড়ম্বনায়।
গত মঙ্গলবার রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে আসন ফাঁকা রেখে চলাচলের বিষয়টি জানানো হয়। এর আগে সরকার দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি রোধে ১১টি বিধিনিষেধ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
সে অনুযায়ী আজ থেকে বাসে দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা হচ্ছে না। অফিস খোলার দিনে সিটিং সার্ভিস চালু রাখা হলে কর্মস্থলে যেতে সমস্যা হবে বলে মনে করছেন কেউ কেউ।
আরও পড়ুন
- • কেনো 'মেসওয়াক' ব্যবহার করবেন? জেনে নিন উপকারিতা
- • গানে দোষ কোথায়? ভিডিও না দেখেই প্রশ্ন তুললেন প্রতিমন্ত্রী
- • ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ ২ কর্মকর্তা নিহত
- • হুথিদের হামলা ইরানের এজেন্ডা, দাবি ইয়েমেনের প্রধানমন্ত্রীর
- • মাঠে কাজ করে যৌবন টিকিয়ে রাখছেন জয়া আহসান
- • উস্কানিমূলক স্লোগানসহ ফিলিস্তিনের দুই মসজিদে আগুন ইসরায়েলিদের
- • ফিফার দ্বিমুখী অবস্থান? তদন্তের মাঝেই আর্জেন্টিনাকে বাহবা
- • কুড়িগ্রামে আগামী এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে
- • প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- • প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- • বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর
- • ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
- • ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার লক্ষ্য সরকারের
- • ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি
- • ই-পাসপোর্টে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের ছবি
- • সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফেরানো হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
