২১ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১৪:৪৮

শিরোনাম
এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা ৩১ দফা বাস্তবায়নে একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর গ্যাসের স্বল্পচাপে ভোগান্তিতে তিতাসের গ্রাহকরা বাজার থেকে ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন নয়, জানালেন মির্জা ফখরুল

দর্শকশূন্য বিপিএলে থাকছে না ডিআরএস-ও

দর্শকশূন্য বিপিএলে থাকছে না ডিআরএস-ও

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২২, ১০:১১

বর্তমানে ডিআরএস ছাড়া ফ্র্যাঞ্জাইজি লিগ আয়োজনের কথা চিন্তাই করা যায় না। সেখানে বিপিএলে থাকছে না এই প্রযুক্তিগত সুবিধা। বাংলাসেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ডিআরএস সরবরাহকারী প্রতিষ্ঠান হকআই টেকনিশিয়ান নিয়োগ দিতে না পারাতেই এই সীমাবদ্ধতা। 

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ায় ভারতে ভ্রমণ সীমিত করা হয়েছে। তাই প্রতিবেশী দেশ থেকেও ডিআরএস অপারেটর নিয়োগ দিতে পারছে না হকআই। এ ছাড়া বিভিন্ন দেশের আন্তর্জাতিক খেলা থাকায় অপারেটরদের একটা বড় অংশ ব্যস্ত হয়ে পড়েছে।

সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'সবদিক থেকে চেষ্টা করা হয়েছে। রিমোটলি কাজ করতে অপারেট করা যায় কিনা, সেটাও দেখা হচ্ছে। সমস্যা হয়ে গেছে, হকআই টেকনিশিয়ান সরবরাহ করতে পারছে না। বর্তমান করোনা পরিস্থিতির কারণে কেউ ট্রাভেল করতে রাজি হচ্ছে না।'

এছাড়া গ্যালারী রাখা হবে দর্শকশূন্য। জনসমাগম না করার সরকারি সিদ্ধান্ত থাকায় জৈব সুরক্ষা বলয়ে রাখা হবে গোটা স্টেডিয়ামকে।। তবে টুর্নামেন্ট চলাকালীন সময়ে করোনা পরিস্থিতির উন্নতি হলে দর্শকের বিষয়টি আবারও বিবেচনা করে দেখা হবে বলে জানিয়েছেন বিসিবি সিইও। 

তিনি বলেন, 'যেহেতু কভিড পরিস্থিতি খারাপের দিকে। এই পরিস্থিতিতে সরকারের সিদ্ধান্ত জনসমাগম না করার। সে কারণে দর্শক ছাড়াই টুর্নামেন্ট করতে হবে বায়োসিকিউর বাবলে। পরিস্থিতি ভালো হলে আবার দর্শক মাঠে এসে খেলা দেখতে পারবে।'

আরও পড়ুন