২৬ জুলাই ২০২৬, রবিবার, ০২:৫৫

শিরোনাম
শাহজালালে ফের আগুনের গুজব, মিলল অন্য চিত্র শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ ৩০ জুলাই শুরু হজ-উমরা ফেয়ার, মেলায় থাকছে ১৫৪ স্টল 'আওয়ামী লীগ পুনর্বাসন করলে বিএনপিকে আবারও ১৭ বছরের রোজা রাখতে হবে' রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও আগের বাসভবনেই থাকছেন হাফিজ উদ্দিন আহমদ মালদ্বীপ সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪০, হাসপাতালে ভর্তি ৪৩৯

ম্যাচ না খেলেই কোয়ালিফাই, ২০৩০ বিশ্বকাপেও সুবিধা পাচ্ছে আর্জেন্টিনা

ম্যাচ না খেলেই কোয়ালিফাই, ২০৩০ বিশ্বকাপেও সুবিধা পাচ্ছে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ১৯:২৪

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে এবারের বিশ্বকাপেও দারুণ শুরু করেছিল আর্জেন্টিনা। তবে ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে যায় মেসি-মার্টিনেজদের। চতুর্থ বিশ্বকাপ জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলেও ২০৩০ বিশ্বকাপের আগে বড় স্বস্তির খবর পেয়েছে আলবিসেলেস্তেরা।

দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ বিশ্বকাপের আয়োজক হিসেবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে সরাসরি মূল পর্বে জায়গা পাচ্ছে। ফলে তাদের কঠিন বাছাইপর্ব খেলতে হবে না।

বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে ২০৩০ সালের আসরটি হবে ব্যতিক্রমী। স্পেন, পর্তুগাল ও মরক্কোর পাশাপাশি দক্ষিণ আমেরিকার এই তিন দেশও যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। বেশিরভাগ ম্যাচ অনুষ্ঠিত হবে ইউরোপ ও আফ্রিকার তিন আয়োজক দেশে। তবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ে নিজেদের মাটিতে একটি করে ম্যাচ আয়োজন করবে।

এর ফলে আর্জেন্টিনার জন্য ২০৩০ বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গেছে। চার বছর আগে কাতারে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতা দলটি এবার বাছাইপর্বের চাপ ছাড়াই সরাসরি বিশ্বকাপের প্রস্তুতি নিতে পারবে।

আর্জেন্টিনার ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বুয়েনস আইরেসের রিভার প্লেটের এস্তাদিও মনুমেন্তালে। ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপের ফাইনালিস্ট হিসেবে শতবর্ষী আসরে এই ম্যাচ আয়োজনের বিশেষ সুযোগ পেয়েছে দেশটি।

এদিকে ২০৩০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর এস্তাদিও সেন্তেনারিওতে। বিশ্বকাপ ইতিহাসের প্রথম ম্যাচও এই মাঠেই অনুষ্ঠিত হয়েছিল।

অন্য সহ-আয়োজক প্যারাগুয়ে নিজেদের ম্যাচ আয়োজন করবে আসুনসিওনের এস্তাদিও ওসভালদো দোমিনগেজ দিব্বেতে। ফলে বিশ্বকাপের শতবর্ষের আসরে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ের জন্য থাকছে বিশেষ মর্যাদার সুযোগ।

প্রতিফলন/ এজে

আরও পড়ুন