১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ০২:৫৩

শিরোনাম
উগ্রবাদে জিরো টলারেন্স, বিরোধীদলের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ২৬ কার্যদিবসে ১০ বিল পাসের মাধ্যমে বাজেট অধিবেশনের সমাপ্তি কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক এয়ারবাসের বিমান সংগ্রহে সরকারের আগ্রহ, মিলল ইউরোপের আশ্বাস ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকার অনুদান

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু, টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু,  টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬, ১৬:৫১

টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয়।

চোট ও বিশ্রামের কারণে এই সিরিজেও দলের বাইরে রয়েছেন নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার অনুপস্থিতিতে সহ-অধিনায়ক তাওহীদ হৃদয় নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশকে।

টস শেষে হৃদয় বলেন, ‘আমরা আগে বোলিং করব। দিনের বেলা খেলা, তাই কিছু সুবিধা নিতে চাই। পুরো বিষয়টাই মোমেন্টামের ওপর নির্ভর করছে।’

অন্যদিকে জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা জানান, টস জিতলেও তারাও আগে ব্যাটিং করার পরিকল্পনা করেছিলেন। তিনি বলেন, হারারের তুলনায় এই ভেন্যুর উইকেট ভিন্ন ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে এবং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এটি আরও ধীরগতির হয়ে যেতে পারে।

দুই দলের একাদশ

জিম্বাবুয়ে:
ব্রায়ান বেনেট, তাদিওয়ানাশে মারুমানি, ডিওন মেয়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, মিল্টন শুম্বা, ক্লাইভ মাদান্দে (উইকেটরক্ষক), তাশিঙ্গা মুসেকিওয়া, ব্র্যাড ইভান্স, রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি।

বাংলাদেশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), ইয়াসির আলী, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

আরও পড়ুন