এমবাপ্পের বিরুদ্ধে মামলার ভাবনা প্যারাগুয়ের সিনেটরের
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ২০:০৬
বিশ্বকাপের শেষ ষোলোতে ফ্রান্সের কাছে প্যারাগুয়ের হারের পর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা দেশটির সিনেটর সেলেস্তে আমারিলা এবার উল্টো ফরাসি তারকার বিরুদ্ধে মানহানির অভিযোগ আনার কথা ভাবছেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, আমারিলার আইনজীবী গুইলার্মো দুয়ার্তে কাকাবেলোস জানিয়েছেন, এমবাপ্পে যেভাবে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন, তার ভিত্তিতে প্যারাগুয়ের আদালতে আইনি পদক্ষেপ নেওয়া যায় কি না, তা বিবেচনা করা হচ্ছে।
ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিসিয়েনকে দেওয়া সাক্ষাৎকারে আইনজীবী বলেন, আদালত অভিযোগ গ্রহণ করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। একই সঙ্গে ফ্রান্স ও প্যারাগুয়ের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তির বিষয়টিও তখন সামনে আসতে পারে।
এর আগে সেলেস্তে আমারিলা এমবাপ্পের জাতীয়তা ও পরিচয় নিয়ে প্রশ্ন তুলে কয়েকটি মন্তব্য করেন, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এসব মন্তব্যকে অনেকে বর্ণবাদী হিসেবে আখ্যা দেন। জবাবে এমবাপ্পে তাকে ‘জঘন্য নারী’ আখ্যা দিয়ে বলেন, তিনি নিজের পদের অযোগ্য।
তবে আমারিলার বিরুদ্ধে ফ্রান্সে চলমান তদন্তের ফলাফলের ওপরই পরবর্তী আইনি পদক্ষেপ অনেকটা নির্ভর করছে বলে জানান তার আইনজীবী। তদন্তে যদি প্রমাণিত হয়, তিনি জাতিগত পরিচয়, জাতীয়তা, বর্ণ বা ধর্মের ভিত্তিতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অপমান করেছেন, তাহলে তার এক বছর পর্যন্ত কারাদণ্ড ও ৪৫ হাজার ইউরো জরিমানা হতে পারে।
নিজের বক্তব্য থেকে সরে আসেননি প্যারাগুয়ের এই সিনেটর। তার আইনজীবীর দাবি, ওই মন্তব্য বাকস্বাধীনতার আওতাভুক্ত এবং তিনি রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক ও জাতীয় দলের সমর্থক হিসেবে মতামত দিয়েছেন।
এদিকে, আইনি প্রক্রিয়া শুরু হলে এমবাপ্পেকেও প্যারাগুয়ের কর্তৃপক্ষের সামনে সাক্ষ্য দিতে হতে পারে বলে জানিয়েছেন আইনজীবী। বিষয়টি নিয়ে দুই দেশের রাজনৈতিক অঙ্গনেও আলোচনা চলছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ এমবাপ্পের প্রতি সমর্থন জানিয়েছেন, অন্যদিকে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা বলেছেন, সিনেটরের মন্তব্য দেশের মূল্যবোধ বা রাষ্ট্রীয় অবস্থানকে প্রতিনিধিত্ব করে না।
প্রতিফলন/ এনজেএস
আরও পড়ুন
- • ফরিদপুরের ভাঙ্গায় ডিমবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫
- • বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস
- • নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল
- • জিম্বাবুয়ের সঙ্গে হোয়াইটওয়াশ এড়ালো টাইগাররা, শেষ ম্যাচে সান্ত্বনার জয়
- • পাভেলকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী
- • বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ লাখেরও অধিক, মৃত্যু বেড়ে ৪৪
- • ২০২৬ বিশ্বকাপে খেলা দক্ষিণ আফ্রিকার ফুটবলারের মৃত্যু
- • সিলেটে বাড়ছে নদীর পানি, বন্যার শঙ্কা
- • আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে-কখন, প্রতিপক্ষ কে?
- • চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ
- • পারমাণবিক অস্ত্রের সমান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি: দিমিত্রি মেদভেদেভ
- • যুদ্ধবিরতিকে সামরিক প্রস্তুতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান
- • সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী
- • বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর আনিছুর রহমান
- • স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন জাহেদ উর রহমান
- • ধাপে ধাপে বাড়বে প্রাথমিক শিক্ষকদের বেতন: প্রধানমন্ত্রী
- • ২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৭৭ জনকে নিয়োগ দিল সরকার
- • খামেনির জানাযায় অংশ নিয়ে দেশে ফিরেছেন স্পিকার
