১১ জুলাই ২০২৬, শনিবার, ২৩:২৬

শিরোনাম
বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালেন মার্কিন দূতাবাস নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে বৈঠক আগামীকাল পাভেলকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী উপজেলা হাসপাতাল হবে ১০১ শয্যার: প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৮৬ ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ-সারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে: কৃষিমন্ত্রী অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি পর্যালোচনায় ঢাকায় আসছে আইএমএফের উচ্চপর্যায়ের প্রতিনিধি দেশে ১০ জনের ৯ জনই মোবাইল ফোন ব্যবহার করেন: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালের আগে হালান্ডের প্রশংসায় কেইন

হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালের আগে হালান্ডের প্রশংসায় কেইন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬, ১৬:৩৮

বিশ্বকাপের হাইভোল্টেজ কোয়ার্টার ফাইনালে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে আর্লিং হালান্ডের সঙ্গে নিজের তুলনায় যেতে চান না ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। তার মতে, ব্যক্তিগত অর্জনের চেয়ে ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানোই তার প্রধান লক্ষ্য।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (দিবাগত রাত ৩টা) ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নরওয়ে। ম্যাচটিকে টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় কোয়ার্টার ফাইনাল হিসেবে দেখা হচ্ছে।

চলতি আসরে গোলদাতার তালিকায় হালান্ডের গোল সংখ্যা ৭, যা কেইনের চেয়ে একটি বেশি। অন্যদিকে, ৮টি করে গোল নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেইন বলেন, তিনি ও হালান্ড সম্পূর্ণ ভিন্ন ধরনের স্ট্রাইকার।

‘এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। আমরা দুজনেই স্ট্রাইকার হলেও আমাদের খেলার ধরন আলাদা। আমি বল নিয়ে খেলতে এবং সতীর্থদের খেলায় যুক্ত করতে পছন্দ করি। আবার প্রয়োজনে একজন আদর্শ নম্বর নাইন হিসেবেও খেলতে পারি,’ বলেন ইংল্যান্ড অধিনায়ক।

তবে নরওয়েজিয়ান তারকার প্রশংসা করতে কার্পণ্য করেননি কেইন। তিনি বলেন, ‘আর্লিং অবিশ্বাস্য। শারীরিকভাবে সে যেন একটি মেশিন। তার ফিনিশিং অসাধারণ এবং গোল করার রেকর্ডই তার সামর্থ্যের প্রমাণ।’

রসিকতার সুরে তিনি যোগ করেন, ‘আশা করি আগামীকালের ম্যাচে সে শান্ত থাকবে এবং গোল পাবে না।’

গোল্ডেন বুটের দৌড়ে থাকলেও ব্যক্তিগত পুরস্কারের চেয়ে দলীয় সাফল্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন কেইন।

‘আমার প্রধান লক্ষ্য ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপ জেতা, গোল্ডেন বুট নয়। আমি যদি গোল করি, সেটি অবশ্যই দলকে জিততে সাহায্য করবে,’ বলেন তিনি।

এদিকে, নরওয়ের বিপক্ষে মাঠে নামলেই ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ১২০টি ম্যাচ খেলার ওয়েন রুনির রেকর্ড স্পর্শ করবেন কেইন। এ প্রসঙ্গে তিনি বলেন, দেশের অন্যতম সেরা ফুটবলার রুনির সমান ম্যাচ খেলতে পারা তার জন্য গর্বের।

পরিসংখ্যানে নরওয়ের বিপক্ষে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। দুই দলের ৯ দেখায় ৭টিতে জিতেছে ইংলিশরা, নরওয়ে জিতেছে ২টি। তবে ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা এবং টুর্নামেন্টে পাঁচ ম্যাচে ১২ গোল করা নরওয়ে আত্মবিশ্বাসী।

এই ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা অথবা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে।

আরও পড়ুন