মামলায় নির্দোষ প্রমাণিত হলে খেলতে বাঁধা নেই সাকিব মারশাফির
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:৫১
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা দুজনকেই আবার বাংলাদেশের ক্রিকেটে স্বাগত জানানো হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পল্লবী বিদ্যানিকেতন-এ এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন। প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবের ফেরার বিষয়টি আনুষ্ঠানিকভাবে আলোচনা করেছে এবং আগামী ১১ মার্চ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে শুরু হতে যাওয়া এক দিনের আন্তর্জাতিক সিরিজেও তাকে দেখা যেতে পারে।
আমিনুল হক আরও বলেন, সাকিব ও মাশরাফি দেশের কিংবদন্তি ক্রিকেটার এবং তাদের প্রতি মানুষের ভালোবাসা অসীম। তবে তাদের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে, তা রাষ্ট্রীয় প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেছেন, দুই ক্রিকেটার আইন মেনে নিজেদের আইনজীবীর মাধ্যমে বিষয়গুলো মোকাবিলা করবেন এবং যদি তারা আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নির্দোষ প্রমাণ করতে সক্ষম হন, তাহলে মাঠে ফেরার সময় তাদের সাদরভাবে স্বাগত জানানো হবে।
বর্তমানে দেশের ক্রিকেটের এই দুই প্রধান তারকা নিভৃতে সময় কাটাচ্ছেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর থেকে সাকিব ও মাশরাফি কার্যত জাতীয় দলের বাইরে চলে যান। সাকিব আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানে জাতীয় দলের হয়ে খেললেও এরপর আর লাল-সবুজ জার্সিতে দেখা যায়নি তাকে। মাশরাফিও সেই সময়ের পর জনসম্মুখে প্রকাশিত হননি।
আরও পড়ুন
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সবুজবাগে দুই হাত বিচ্ছিন্ন করে যুবককে কুপিয়ে হত্যা
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
