২২ জুলাই ২০২৬, বুধবার, ০২:৪৫

শিরোনাম
এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রেমিট্যান্সে শক্তিশালী সূচনা, ২০ দিনেই আসলো ২ বিলিয়ন ডলার কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা গুম-ক্রসফায়ার ও অপতথ্যে শূন্য সহনশীলতা, সরকারের কঠোর বার্তা এমআরটি-৫ প্রকল্পে ৬ হাজার কোটি টাকা ব্যয় কমাল সরকার, অনুমোদনের অপেক্ষায় ডিপিপি ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার বাংলাদেশের যুদ্ধের বিভীষিকা পেরিয়ে দেশে ফিরছেন ‘বাংলার জয়যাত্রা’র নাবিকরা মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: শোক, স্মৃতি আর নিরাপত্তা নিয়ে নতুন ভাবনা

সাকিবের ফাইল যাচ্ছে সচিবালয়ে, বাড়ছে ফেরার সম্ভাবনা

সাকিবের ফাইল যাচ্ছে সচিবালয়ে, বাড়ছে ফেরার সম্ভাবনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২১:০০

গত জানুয়ারিতে আবারও জোরালো হয় সাকিব আল হাসান-এর জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনা। কয়েক সপ্তাহ আলোচনার গতি কমলেও বিষয়টি পুরোপুরি থামেনি। ক্রিকেট অঙ্গন থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই প্রশ্ন ছিল, তিনি কি আবার জাতীয় দলের জার্সিতে ফিরবেন?

এর মধ্যেই দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন আসে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আবারও সামনে আসে সাকিবের ফেরার প্রসঙ্গ। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর তার বিরুদ্ধে হওয়া মামলার নিষ্পত্তি কীভাবে হবে—সেই প্রশ্নই এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

এদিকে সাকিব ও তার সমর্থকদের জন্য কিছুটা স্বস্তির খবরও পাওয়া গেছে। তার বিরুদ্ধে থাকা মামলার জটিলতা নিরসনে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করেছিলেন বিসিবির পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবর।

এবার বিসিবির আরেক পরিচালক জানিয়েছেন, সাকিবের মামলার ফাইল সচিবালয়ে পাঠানো হচ্ছে। তার ভাষ্য, ক্রীড়া প্রতিমন্ত্রীকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং তিনি ফাইলটি সচিবের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আগামী ২৪ ফেব্রুয়ারি তা সচিবের দপ্তরে পৌঁছাবে।

এর আগে বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেছিলেন, সাকিবের ফিটনেস ও পেশাদারিত্ব নিয়ে কোনো সন্দেহ নেই। বোর্ড সবসময় চায় তিনি বাংলাদেশের হয়ে খেলুন। তাকে দলের গুরুত্বপূর্ণ সম্পদ ও ব্র্যান্ড উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনের বিষয়টি বোর্ড দেখবে, তবে আইনি দিকটি সরকারের অধীন। দ্রুতই ইতিবাচক খবর আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, আগামী ২৮ ফেব্রুয়ারি দেশে ফিরতে পারেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেদিন দেশে ফিরলে মার্চের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে সম্ভাব্য ওয়ানডে সিরিজে তার খেলার সুযোগ তৈরি হতো। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরছেন না।

আরও পড়ুন