সাকিবের দলে ফেরা নিয়ে যা বললেন ফারুক
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০০:৫৭
লাল-সবুজের জার্সিতে শেষবার ২০২৪ সালে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। তারপর কেটে গেছে সময়, বদলেছে অনেক দৃশ্যপট কিন্তু মামলার জটিলতায় দেশের মাটিতে পা রাখা হয়নি তার। একবার দেশে ফেরার ইচ্ছায় দুবাই পর্যন্ত এসেও শেষ মুহূর্তে বদলাতে হয়েছিল সিদ্ধান্ত। সেই ঘটনাই যেন আরো বাড়িয়ে দিয়েছে অনিশ্চয়তার কুয়াশা। ভক্তদের অপেক্ষা তাই দীর্ঘতর, প্রত্যাশা আরো তীব্র।
সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে সাকিবের দেশে ফেরা। গুঞ্জন ছিল, দ্রুতই ফিরবেন এমনকি পাকিস্তান সিরিজেও দেখা যেতে পারে তাকে। কিন্তু আশার আলো জ্বলতেই শুরু হয়েছে ‘যদি-কিন্তু’র হিসাব।
এই প্রেক্ষাপটে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মুখ খুলেছেন ফারুক আহমেদ। ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সমিতি (বিএসজেএ)-এর ইফতার অনুষ্ঠানে গণমাধ্যমের সামনে তিনি বলেন, ‘সাকিবের ব্যাপারটা ক্রিকেট বোর্ড থেকে যা যা করার দরকার, মামলার কাগজপত্রগুলো জায়গা মতো দেওয়া হয়েছে। এখন সরকার সিদ্ধান্ত নেবে এবং অবশ্যই আমরা আমাদের ক্রিকেট বোর্ড থেকে যে কাজটা করার ছিল, সেটা করে ফেলেছি।’
ফারুকের বক্তব্যে স্পষ্ট ক্রিকেট বোর্ড তাদের দায়িত্ব শেষ করেছে, এখন সিদ্ধান্ত সরকারের কোর্টে। অর্থাৎ সাকিবের ফেরা শুধুই ক্রিকেটীয় ইস্যু নয়, প্রশাসনিক বাস্তবতাও জড়িয়ে আছে এতে।
তবে কথার শেষটা ফারুক আহমেদ টেনেছেন এক আবেগী আহ্বানে। তিনি বলেন, ‘আমি মনে করি যে, আমরা ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছি, ক্রিকেট বোর্ড খেলোয়াড় সাংবাদিক যারাই আছেন। ক্রিকেট সংক্রান্ত সবার সাথে একটা সুষম থাকা খুবই জরুরি। কেননা আমাদের সবার লক্ষ্য কিন্তু একটাই।’
লক্ষ্য বাংলাদেশ ক্রিকেটের সাফল্য। আর সেই স্বপ্নপূরণের পথে সাকিব আল হাসানের মতো একজন অভিজ্ঞ অলরাউন্ডারের উপস্থিতি কতটা গুরুত্বপূর্ণ, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন
- • এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
- • দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা
- • আলোচনায় বসতে ‘ব্যাকুল হয়ে উঠেছে’ ইরান: ট্রাম্প
- • সবুজবাগে দুই হাত বিচ্ছিন্ন করে যুবককে কুপিয়ে হত্যা
- • হিজবুল্লাহর বিরুদ্ধে সিরিয়ার পদক্ষেপকে সমর্থন ট্রাম্পের
- • হুতি হুমকিতে পথ বদলাল দুই তেলবাহী জাহাজ
- • ‘আল্লাহ কিয়ামতে জান্নাত দিলে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’
- • অবশেষে ২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন আতিফ আসলাম
- • সরকার কোনো উগ্রবাদকে প্রশ্রয় দেবে না: প্রধানমন্ত্রী
- • কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়কের নামকরণের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর
- • প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক
- • ১০ হাজার পুলিশ নিয়োগের পরিকল্পনা করছে সরকার
- • বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- • আগামী ৫ দিন ভারী বর্ষণের আশঙ্কা: আবহাওয়া অধিদপ্তর
- • হঠাৎ কাতার সফরে গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
- • বৃহস্পতিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালের আহ্বান
- • বাংলাদেশি শিক্ষার্থীদের ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- • কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ঘাঁটিতে ইরানের হামলা
